গাইবান্ধায় রেলের পরিত্যক্ত বগিতে বৃদ্ধের লাশ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টায় ওই স্টেশনের পরিত্যক্ত একটি বগিতে পাওয়া মৃত ওই বৃদ্ধের বয়স ৭০ বলে ধারণা করা হচ্ছে।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,বিকাল ৩টায় স্টেশনের বগিটিতে লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
তিনি বলেন, লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নিহতের পড়নে লুঙ্গি ও ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল। মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
