২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিসম্পদ মন্ত্রীর বাড়িতে হাতবোমা হামলা

জামায়াতে ইসলামীর হরতালের শুরুতে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন জানান, রোববার ভোরে সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় আনোয়ারুল আজিম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তদের ছোড়া হাতবোমা বাড়ির সীমানা প্রাচীরে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি।

বাড়িতে মন্ত্রী এবং তার পরিবারের কেউ ছিলেন না জানিয়ে তিনি বলেন, ওই সময় সেখানে পুলিশ পাহারা ছিল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী (চট্টগ্রাম-৫) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেন আনিসুল ইসলাম মাহমুদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

এর আগে হাটহাজারী থেকে টানা চার বার সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির এই নেতা।