২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রতিমা ভাংচুর

সিরাজগঞ্জের সদর উপজেলার একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শুক্রবার রাতে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খিদির সার্বজনীন মন্দিরে রাখা কালী মূর্তিসহ দুটি প্রতিমা ভেঙ্গেছে তারা।

সংবাদ পেয়ে শনিবার সকালে সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হাবিবুল বলেন, “ধারণা করা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য এমন কাণ্ড ঘটানো হয়েছে।”

এ ব্যাপারে থানায় মামলা হয়েছ বলেও তিনি জানান।