২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে আ. লীগ কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা

রাজধানীর জুরাইনে আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন ধরাতে গিয়ে গিয়ে ধাওয়ারে মুখে পালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 11:47 AM

Updated : 25 Apr 2022, 07:40 PM

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পরের দেশের বিভিন্ন স্থানে দলটির কর্মীদের সহিংসতার মধ্যে শনিবার সকালে জুরাইনে ৮৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা হয়।

তবে টিনের তৈরি ওই কার্যালয়টি এখন ব্যবহার হত না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম। ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরাও বসতেন না সেখানে।  

ওসি বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবিরের কয়েকজন এখানে আগুন দেয়ার চেষ্টা করে। তারা অফিসের কাঠের দরজায় সামান্য আগুনও দেয়। তবে টহলরত পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

গত বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর পর বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকায় ভাংচুর ও কয়েকটি গাড়িতে আগুনও দেয়া হয়েছে। ফাঁসির প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে দলটি।