চট্টগ্রামে ৮টি পেট্রোল বোমা উদ্ধার
চট্টগ্রামে নগরীতে পরিত্যক্ত অবস্থায় আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার সকালে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মফিজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহদ্দারহাট এলকায় কয়েকজন লোক জড়ো হওয়ার চেষ্টা করলে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় আটটি পেট্রোল বোমা পাওয়া যায়।
