২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার  মুলাইদ এলাকা থেকে  সেন্টু মণ্ডলের (৩৩) লাশ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার নোমান টেক্সাইল মিলস লিমিটেডের মেকানিক্যাল ফোরম্যান  সেন্টু পাবনার  মহাদেবপুর গ্রামের আব্দুল গফুর মণ্ডলের ছেলে।

শ্রীপুর থানার  উপ পরিদর্শক(এসআই) রোকন ইসলাম জানান, বুধবার  রাত ৯ টায় কারখানা ছুটির পর সেন্টু মেসে ফেরে নি। সকালে মুলাইদ এলাকার একটি পুকুরপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে  সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেন্টুর রুমমেট রেজাউল করিমকে (৩৪) আটক করা হয়েছে বলেও তিনি জানান।