Published : 11 Dec 2013, 10:55 PM
নির্বাচনের আগে রাজনৈতিক সঙ্কট এড়াতে দুই প্রধান দলকে সমঝোতায় রাজি করাতে বাংলাদেশে আসা জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো একথা বলেছেন।
সংলাপের অগ্রগতি নিয়ে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরাপত্তা বা সাধারণ পরিষদের অনুমোদন ছাড়া নির্বাচন পর্যবেক্ষণের কাজ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ।
“যদি না নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে এ বিষয়ে প্রস্তাব পাস হয়। আর বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা পরিষদ কিংবা সাধারণ পরিষদে অনুমোদনের প্রেক্ষাপট নেই।”