২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

চট্টগ্রামের বাকলিয়া এলাকায়  সোমবার শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

বাকলিয়া থানার এসআই নিকুঞ্জ বড়ুয়া ও এসআই এনামুল হক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় প্রায় ২৫০ জন জামায়াত শিবির ও ইসলামী ছাত্র শিবির কর্মীকে আসামি করা হয়েছে।

বাকলিয়া থানার এসআই রিংকু বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই নিকুঞ্জ বড়ুয়ার করা মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়।

এ মামলায় দুইজন গ্রেপ্তার আছে বলেও জানান তিনি।

এছাড়া এসআই এনামুল হকের করা মামলায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান এসআই রিংকু।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মামলার আসামিরা সবাই স্থানীয় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী।