২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবির কর্মী সন্দেহে আটক ১৫

অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

কোতয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর ডিসি হিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, “দুপুরে তিন/চারশ ছেলে ডিসি হিলে জড়ো হয়। তারা মিছিল করে নাশকতার পরিকল্পনা করছিল-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।”

ওসি সেলিম বলেন, আটকদের মধ্যে তিন জন শিবিরকর্মী। জিঞ্জাসাবাদের পর যাচাই-বাছাই শেষে বাকিদের ছেড়ে দেয়া হবে।

এদিকে বিরোধী জোটের অবরোধের মধ্যে জামায়াত-শিবিরের ডাকা হরতালে নগরীতে বিচ্ছিন্নভাবে ভাংচুর, যানবাহনে আগুন এবং হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।