পুলিশ পাহারার মধ্যে নাটোরে পণ্যবাহী ট্রাকে হামলা
পুলিশি পাহারায় নিয়ে যাওয়ার সময় নাটোরের বড়াইগ্রামে পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে অবরোধকারীরা।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ হামলা হয় বলে পুলিশ জানায়। এ সময় বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।
আহত কনস্টেবল আব্দুল মান্নান (৪২) ও নয় অবরোধকারীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে ১৮ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এসময় পুলিশের পিকআপ চালক কনস্টেবল মান্নানসহ ১০ জন আহত হন।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাসুদ।
