২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ৩ লাখ মানুষ একত্রে গাইবে জাতীয় সঙ্গীত

আগামী বিজয় দিবসকে ভিন্ন আঙ্গিকে ও বৃহত্তর পরিসরে উদযাপন করার প্রস্তুতি নিয়েছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 01:40 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

সোমবার শাহবাগে এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন লাখেরও বেশি মানুষ জমায়েত করা হবে।

“বিজয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এদিন বিকাল ৪ টা ৩১ মিনিটে উপস্থিত জনতা একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবে।”

এক সঙ্গে এত মানুষের সমবেত সঙ্গীত গাওয়াটি ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ইমরান আরো বলেন, ওই দিন সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ‘কনসার্ট ফর ফ্রিডম’ অনুষ্ঠানে বিদেশি শিল্পীরা গান গাইবেন।

দিবস উদযাপনে ১ হাজার এক সদস্যের একটি উপদেষ্টা কমিটি এবং একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও সার্বিক কাজ পরিচালনার জন্য ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজয় উদযাপন কমিটির আহ্বায়ক এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল বারাকাতসহ মঞ্চের সংগঠকরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ নিশ্চিত করতে মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে Y লিখে ৩৬৩৬ নম্বরে পাঠাতে হবে।