২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে রংপুরে রোকেয়া স্মরণ

ফুলেল শ্রদ্ধা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে স্মরণ করা হয়েছে নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার সকালে রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে তিনদিনের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত।

দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করে। উপাচার্য একেএম নূর উন নবী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এছাড়াও ‘রোকেয়া স্মারক বক্তৃতার’ আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। ‘রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহসিকতা ও নামের বিভ্রান্তি’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

বিকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা, কাজী হাসান আহমেদ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এবং মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ। 

নগরীতে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে তিনদিনের রোকেয়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বেগম রোকেয়া ফোরাম ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে বেগম রোকেয়াকে স্মরণ করেছে।