সিরাজগঞ্জে মঙ্গলবার হরতাল
সিরাজগঞ্জের বহুলী বাজারে জামায়াত পুলিশ সংঘর্ষে নিহত শিশুকে যুবদল নেতার ছেলে দাবি করে সদর উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
সোমবার দুপুরে এ হরতালের তথ্য জানান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস।
তিনি বলেন, “পুলিশের গুলিতে নিহত সুমন (৮) বহুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।”
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী বাজারের হরতাল ও অবরোধকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সুমন।
