২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিকশা উল্টে আরোহীর মৃত্যু

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে ব্যাটারি চালিত রিকশা উল্টে এক আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 12:19 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

রোববার রাত সাড়ে ১০টার দিকে সাগরিকা রোডের মাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবুল খায়ের (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হাশেমপুর চৌধুরী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাকসুদুর রহমান জানান, রিকশা উল্টে গিয়ে গুরুতর আহত হন খায়ের। পথচারীরা তাকে হাসপাতালে আনলে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।