১৬ ডিসেম্বরের আগেই ফাঁসির দাবি
বিজয় দিবসের আগেই একাত্তরের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
রোববার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানায় সন্তোষ প্রকাশ করে সন্ধ্যায় এক মিছিলপরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে কাটাবন হয়ে শাহবাগে এসে শেষ হয়।
মিছিল শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, কুখ্যাত কসাই কাদেরের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় মঞ্চের প্রাথমিক দাবি পূরণ হতে চলেছে।
“আগামী ১৬ ডিসেম্বরের আগেই কাদের মোল্লার মৃত্যৃদণ্ড কার্যকর করতে হবে। তাহলে সারাদেশে পূর্ণ আনন্দে বিজয় দিবস উদযাপিত হবে।”
তিনি বলেন, বাংলার মাটিতে সব যুদ্ধাপরাধীদের বিচার যতদিন শেষ না হবে ততদিন গণজাগরণ মঞ্চের চলবে।
