২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত

হবিগঞ্জে ট্রাকের চাপায় এক কিশোরীর নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পৌদ্দারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর রোকসানা আক্তার (১৩) শহরতলীর বড় বেহুলা গ্রামের টেনু মিয়ার মেয়ে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক  জানান, এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সড়ক পার হওয়ার সময় শায়েস্তাগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে রোকসানাকে চাপা দেয় বলে জানান তিনি।