ছাতকে আ’লীগ-বিএনপির সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
রোববার রাত ৮টার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিকে ছাতক টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুল ইসলাম মারা যান বলে জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল বাশার জানিয়েছেন।
খায়রুল বলেন, “ইটের আঘাতে মাসুদুলের মাথা থেতলে গিয়েছিল।”
মাসুদুল ছাতক উপজেলার গুখরাপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে।
এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফির দাবি বিএনপি-ছাত্রদল সন্ত্রাসীদের গুলিতেই তার মৃত্যু হয়েছে।
এর আগে ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, ছাতক পৌর এলাকার বাসস্ট্যান্ডে হরতাল চলকালে রিকশা চলাচল নিয়ে ছাত্রদল ও যুবলীগের দুই কর্মীর কথা কাটাকাটি হয়।
এর জেরে দুপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।
