২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশ-যুবদল সংঘর্ষ

সিলেটে যুবদল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:13 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার বিকালে নগরীর চৌহাট্টায় এ সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিকালে আম্বরখানা থেকে একটি মিছিল বের করে যুবদল।

চৌহাট্টার সিভিল সার্জন অফিসের সামনে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় মিছিলকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয় রাউন্ড গুলি ও এক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।

ঘটনাস্থল  থেকে ছয়জনকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আয়ুব।