২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভবন ধসে ৫ শ্রমিক আহত

সাভারে একটি নির্মাণাধীন ভবনের অংশ ধরে পাঁচ শ্রমিক আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 08:48 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার বিকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোতলা ভবনটিতে কলাম ঢালাইয়ের সময় আচমকা সামনের কিছু অংশ ধসে পড়ে।

এতে ৫ জন নির্মাণ শ্রমিক আহত হন। তবে, তারা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ ঘটনার পর বিকাল ৩টার দিকে এখানে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয় বলেও তিনি জানান।