২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সিটিজেন বেল

প্রশাসনের সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও হয়রানি রোধে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সিটিজেন বেল চালু করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের দরজার সামনে ফিতা কেটে এবং সুইচ টিপে এ সিটিজেন বেলের উদ্ধোধন করা হয়।

দেশের যেকোনো সরকারি অফিসের মধ্যে প্রথমবারের মতো এ ঘণ্টা চালু করা হল বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহীদুল আলম।

এই পদ্ধতির উদ্ভাবকও জেলা প্রশাসক নিজে বলে জানান তিনি।

উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদিকুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শহীদুল আলম জানান, রাস্ট্রীয় যেকোনো বিষয় সরাসরি তার কাছে জানাতে এবং প্রশাসনিক হয়রানির শিকার যে কেউ এই বেল টিপে তার সঙ্গে কথা বলতে পারবেন।

এতে জনভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে জানান জেলা প্রশাসক।