২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুরের  হায়দরাবাদের শুকুন্দিবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে শুকুন্দিবাগ এলাকায় রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে রেল পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রেলপথ ধরে চলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে।