চট্টগ্রামে দুর্ঘটনায় ব্যাংককর্মী নিহত
চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় শনিবার রাতে ট্রাক চাপায় এক ব্যাংককর্মী নিহত হয়েছেন।
নিহত আতিক উল্লাহ পারভেজ (৪৩) শাহজালাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (ক্যাশ) ছিলেন। তার বাড়ি নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার ১৩ নম্বর রোডে।
সহকর্মীরা জানান, শনিবার রাতে পটিয়া থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় আতিক দুর্ঘটনার শিকার হন আতিক।
ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
