২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে  ট্যাক্সিক্যাবে আগুন

বিরোধী দলের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সকালে সাভারে একটি ট্যাক্সিক্যাব জ্বালিয়ে দিয়েছে পিকেটাররা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান,  রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্যাক্সিক্যাবে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা।

আগুনে ক্যাবটি সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ হতাহত হননি বলে জানান তিনি।

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে সাভারে যানবাহন চলাচল শনিবারের চেয়ে বেড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এছাড়া দুপুর পর্যন্ত অবরোধ সমর্থনে বিএনপি-জামায়াতের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।