পাতাকাবাহী গাড়ি থেকে ১৯ লাখ টাকাসহ ২ জন আটক
চট্টগ্রামে জাতীয় পতাকাবাহী গাড়ি তল্লাশি করে ১৯ লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের নাম সৈয়দ আলম (২৫) ও রবিউল হোসেন (২৪) বলে পুলিশকে জানিয়েছে।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে জাতীয় পতাকাবাহী পাজারোটি যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়।
এসময় পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে তল্লাশি করে ১৯ লাখ ২৯ হাজার ৬১৬ টাকা জব্দ করে এবং গাড়িতে থাকা আলম ও রবিউলকে থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা শামীম বলেন, “আটকের পর রবিউল ও আলম টাকাগুলো ঢাকা থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।”
তবে কোথায় এবং কার কাছে টাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন জাতীয় পতাকা ব্যবহার করছে তা নিয়ে বিস্তরিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
