২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নকল ওষুধের কারখানা

নোয়াখালী শহরে একটি নকল ওষুধের কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার মাইজদী হাউজিং এস্টেটে ওই অভিযান চলাকালে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- আকসা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবল আলম ও প্রহরী জহির উদ্দিন।

পুলিশ সুপার আনিসুর রহমান (এসপি) জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে হাউজিং এস্টেটের ৪নং সড়কের জান্নাত ভবনে আকসা ফার্মা লিমিটেড নামের নকল ওষুধের কারখানায় অভিযান চালানো হয়।

সেখান থেকে এক ট্রাক উত্তেজক ও শিশুদের ভিটামিনসহ ২২ প্রকার নকল ও ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।

কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে সুধারাম থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসপি।