২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগেশ্বরীতে ট্রাকচাপায় যুবক নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার সকালে শিবেরভিটা এলাকায় এ দুর্ঘটনায় নিহত আবু হানিফ আহসান (৩৮) কুড়িগ্রাম শহরতলীর পলাশবাড়ী মধ্যপাড়ার মজিবর রহমানের ছেলে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুর রশীদ জানান, সকাল ১১টার দিকে শিবেরভিটা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামলে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে রাখায় সব ধরনের যানবাহন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে।

পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।