নগরকান্দা ও সালথায় শনিবার হরতাল
কয়েকটি দাবিতে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় শনিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
জেলা বিএনপির যুগ্মসম্পাদক ও নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, পুলিশের গুলিতে নিহত নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফুর রহমানের হত্যার বিচার এবং জামায়াতের নগরকান্দা উপজেলা আমির ইসমতউল্লাহ কাসেমীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।
