র্যাবের এডিজি হলেন জিয়া
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানকে কর্নেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। এখন তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) দায়িত্ব পালন করবেন।
ফাইল ছবি
বৃহস্পতিবার তিনি পদোন্নতির কাগজ হাতে পান।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউল আহসান শনিবার নতুন দায়িত্ব বুঝে নেবেন।
২০০৯ সালের ২৭ অগাস্ট জিয়াউল র্যাবে যোগ দেন।
