গাজীপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার পারুলী নদীর পাড় থেকে আলী হোসেন সিকদারের (২৬) লাশ উদ্ধারের পর সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আলী উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের শাহজাহান সিকদারের ছেলে।
বুধবার সন্ধ্যায় স্থানীয়রা পারুলী নদীর পাড়ে একটি গর্তে লাশ দেখে পুলিশে খবর দেয়। রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা আলীকে সনাক্ত করেন।
কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই ফেরদৌস সিকদার।
