ঝিনাইদহে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক স্কুলছাত্রকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার ফলিয়া গ্রামের একটি কলা বাগান থেকে সবুজ হোসেনের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। ওই গ্রামের আক্কাস আলির ছেলে সবুজ স্থানীয় ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সবুজের বাবার সঙ্গে শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে জানান ওসি।
স্থানীয় ইউপি সদস্য তোবারক হোসেন বলেন, অপহরণের পর রাতেই গ্রামে অনেক খোঁজাখুঁজি করা হয়। সকালে তার লাশ পাওয়া যায়।
