চাঁদপুরে জাপা প্রার্থীর বাড়িতে আগুন
চাঁদপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলমের বাড়ি গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বিরোধী দলের অবরোধের মধ্যে সোমবার রাত ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমীর জাফর জানান, আগুনে আসবাবপত্রসহ ওই বাড়ির চারটি ঘর পুরোপুরি পুড়ে গেছে।
“খোরশেদ আলম ঢাকায় থাকেন। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে এসে ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন নেভায়।”
হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রার্থী খোরশেদ আলম নির্বাচনে প্রতিদ্নন্দ্বিতা করার জন্য সোমবার এলাকায় এসে মনোনয়নপত্র জমা দেন।
