২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার সকালে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত সুমন মজুমদার (২২) আমিনুর রহমান বিএম কলেজের ছাত্র।

সুমন ধামরাইয়ের বেরষ এলাকার ভোলানাথ মজুমদানের ছেলে।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  সকাল সাড়ে ৭টার দিকে সুমন ও তার বন্ধু সঞ্জয় মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিল। পথে ডাউটিয়া এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সুমন  মারা যায়।  আহত হয় সঞ্জয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।