পটুয়াখালীতে বিএনপি নেতা আটক
পটুয়াখালী জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালামকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে শহরের আরামবাগের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আন্দোলনের গতি বাধাগ্রস্ত করতে কোন মামলা ছাড়াই কালামকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
তার এই বিএনপি নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ওসি মনিরুল জানিয়েছেন।
কালাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
