২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ২ ব্যাংক কর্মীর লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর চিনিকল এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুই ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 07:23 PM

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, সোমবার সকাল ৮টার দিকে দাশুড়িয়ায় ‘পাবনা সুগার মিলের’ দুই নম্বর ফটকের পাশে লাশ দুটি পাওয়া যায়।

নিহতরা হলেন- পূবালী ব্যাংক টেবুনিয়া শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) আবুল কালাম আজাদ ও ব্যাংকটির চতুর্থ শ্রেণির কর্মচারী আমির হোসেন।

রোববার অফিস শেষে মোটরসাইকেলে দুজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন।

“রাতে দুর্বৃত্তরা তাদের হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি বিমান।

তিনি জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। একজনের মাথায় হেলমেট পরা ছিল।

সকালে সুগার মিলের কর্মচারীরা অফিসে যাওয়ার সময় লাশ দুটি দেখে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।