ভোলায় নৌকাডুবিতে নিখোজ-১
ভোলা সদরে তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছধরা নৌকা ডুবে এক কিশোর জেলে নিখোঁজ হয়েছেন। আহত হন আরেক জেলে।
ভোলা থানার ওসি সুলতান আহমদ জানান, সকালে ঢাকা থেকে ভোলাগামী এমভি কর্নফুলী-৪ তেঁতুলিয়া নদীতে মাছ ধরা অবস্থায় জেলে নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় জেলেরা রিপনকে উদ্ধার করতে পারলেও স্বপন নিখোঁজ থাকেন।
