রাজশাহীতে ওষুধ কোম্পানির প্রতিনিধি খুন
রাজশাহীর পবা উপজেলায় এক ওষুধ কোম্পানির প্রতিনিধির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে নগরী থেকে প্রায় ১০/১২ কিলোমিটার দূরে রাস্তার পাশে আফি নেপালপাড়া মাঠে হুমায়ন করিমের লাশ পাওয়া যায়।
হুমায়ন ‘ফারমাসিল ফারমাসিটিক্যাল’ নামের একটি ওষুধ কোম্পানির রাজশাহী প্রতিনিধি ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, শনিবার নগরীর বহরমপুর এলাকা থেকে গুড়িপাড়া এলাকায় বাসা স্থানান্তর করেন হুমায়ন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর লক্ষ্মীপুর যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। রাতে আর ফেরেননি।
নিহতের মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
