২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিড়ি কারখানার ব্যবস্থাপক খুন

পাবনার সাথিয়া উপজেলায় একটি বিড়ি কারখানার ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার সকালে এ ঘটনায় নিহত ইয়াকুব আলী রাজা (৫০) স্থানীয় মহব্বত বিড়ি কারখানার ব্যবস্থাপক।

ইয়াকুব আলোকদিয়ার গ্রামের রুপন প্রামানিকের ছেলে।

সাঁথিয়া থানার  ওসি শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে একই উপজেলার আলোকদিয়ার গ্রামে বিড়ি কারখানায় যাচ্ছিলেন ইয়াকুব আলী। পথে  দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে মামলা করা হবে বলেও ওসি জানান।