২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটের আঘাতে ট্রেন চালক আহত

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অবরোধকারীদের ছোঁড়া ইটের আঘাতে এক ট্রেন চালক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

আহত জালাল উদ্দিন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের চালক।

সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের বাড়বকুণ্ডের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রামের রেলওয়ে জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক জানান, অবরোধকারীদের ছোড়া পাথরে মুখে আঘাত পান ট্রেন চালক জালাল।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইয়াসিন বলেন, “চালক জালাল আহত অবস্থায় ট্রেনটি চালিয়ে সীতাকুণ্ড স্টেশনে থামান। এরপর অন্য চালক এসে পৌঁছালে রাত সাড়ে ৮টার পর আবার ট্রেনটি আবার চাঁদপুরের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।”

এদিকে রাতে কাছাকাছি সময়ে বাড়বকুণ্ড ও সীতাকুণ্ডের মাঝামাঝি অংশে রেলের স্লিপারে অবরোধকারীরা আগুন দেয়।

পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।