২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে সংঘর্ষে নিহত ১

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 01:42 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার রাত পৌনে ১টার দিকে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ঢাকা কলেজে সংঘর্ষে গুরুতর আহত  তিন জনকে হাসপাতালে আনা হয়।

তাদের মধ্যে গুলিবিদ্ধ ফারুক নামে একজনের মৃত্যু হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু দিন আগে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
“রাতে উজ্জ্বল ঢাকা কলেজের সামনে রাস্তায়  ছিনতাই করে বলে আমার কাছে অভিযোগ আসে।পরবর্তীতে উজ্জ্বলকে ফোন দিলে কথা কাটাকাটি হয় এবং সে বহিরাগতদের নিয়ে কলেজে হামলা চালায়।”

উজ্জ্বল ঢাকা কলেজের সাউথ হলে এবং সাকিবুল নর্থ হলে থাকে।

পরবর্তীতে এ সংঘর্ষে দুই হলের ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা জড়িয়ে পড়ে বলে জানান সাকিবুল।