২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিএনপি নেতার দোকানে হাতবোমা, আটক ৪

বান্দরবানের আলীকদমে এক বিএনপি নেতার দোকান থেকে চারটি হাতবোমাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বান্দরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসাইন জানান, শুক্রবার বেলা ১১টায় আলীকদম বাজারে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাব উদ্দীনের ওষুধের দোকানে অভিযান চালিয়ে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

এ সময় দোকানের চার কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- হাজী মোহাম্মদ ইসহাক(৭০), ওমর ফারুক(১৮) ও খোরশেদ আলম (২২)।

সাহাব উদ্দীন পলাতক রয়েছেন জানিয়ে ওসি হোসাইন বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।