২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৭টি হাতবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৭টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব-৫ এর একটি দল।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বারোঘরিয়া মুন্সিমণ্ডলের টোলা গ্রাম থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব- এর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট হামিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে রাত ১টার দিকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।