২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত

প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 11:21 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার রাতে এক সরকারি ভাষ্যে এইচ টি ইমাম, মসিউর রহমান, সৈয়দ মোদাচ্ছের আলী, আলাউদ্দিন আহমেদ এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী পদত্যাগপত্র গ্রহণের কথা জানানো হয়।

গত ২৬ নভেম্বর প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও স্বাস্থ্য বিষয়ক সৈয়দ মোদাচ্ছের আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেয়ার দুই দিন পরে এদের পদত্যাগপত্র গ্রহণ করা হল।