২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 08:20 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জানান, শুক্রবার থেকেই তারা এ সিদ্ধান্ত কার্যকর করবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. রাজীব ভূঁইয়া জানান, ভারতীয় বন্দরের খরচ বেড়ে যাওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা বললেও এর পিছনে রয়েছে অন্য বিষয়।

“কর ফাঁকি দিতে পারবেন না বলেই এখন সেখানকার ব্যবসায়ীরা টালবাহানা করছেন।

“আগে তারা ওজন মাপার যন্ত্র না থাকায় অনেক কর ফাঁকি দিত। ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালুর পর এখন তা বন্ধ হয়ে গেছে।”

এটা বাংলাদেশের কোনো সমস্যা নয় উল্লেখ করে আখাউড়া স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. নাজমুল হক জানান,  চার্জ বেড়ে যাওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানিতে অনীহা প্রকাশ করছে।

তারা রাজি না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি অনির্দিষ্টকাল পর্যন্ত বন্দর বন্ধ থাকবে বলেন তিনি।