রাজধানীতে ৮ জনের সাজা
তফসিল ঘোষণার প্রতিবাদের সারা দেশে ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে নাশকতায় জড়িত থাকায় আট জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা নগর মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করার অপরাধে খিলগাঁও দুজনকে, আদাবর দুজনকে, শেরে বাংলায় তিনজনকে এবং পল্লবীতে একজনকে সাজা দেয়া হয়।
তিনি বলেন, এদেরকে ছয় থেকে এক বছর মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়া অবরোধে দ্বিতীয় দিনে ২৪ জনকে নানা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে অবরোধের প্রথম দিন রাজধানী নয় জনকে গ্রেপ্তার করা হয় আর এদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল।
