কক্সবাজারে ইজিবাইকের ধাক্কায় নিহত ১
কক্সবাজার শহরে ইজিবাইকের ধাক্কায় এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ঝাউতলাস্থ আবাসিক হোটেল সী কুইনের সামনের সড়কে এ দুর্ঘটনায় নিহত শওকত আলম (৪০) আবাসিক হোটেল সী কুইনের কর্মচারী। তিনি শহরের নতুন বাহারছড়ার খলিলুর রহমানের ছেলে।
সী কুইনের জিএম স্বপন ভট্টচার্য জানান, হোটেলের সামনে প্রধান সড়কে ইজিবাইকটি শওকতকে ধাক্কা দেয়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, এ ঘটনায় ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে।
আটক ইজিবাইক চালক শাহ আলম (২০) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের শামসুল আলমের ছেলে।
