২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর এলাকায় বিস্ফোরণ-গুলি

কয়েকটি বিস্ফোরণের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 07:35 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যা ৭টার পরপরই টানা বিকট শব্দে রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত সংবাদপত্রটির প্রধান কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা ছুটোছুটি করতে থাকেন বলে জানান উপস্থিত সাংবাদিকরা।

ঘটনার পরপরই এলাকা জনশূন্য হয়ে পড়ে।

মহাখালীর রেড ক্রিসেন্ট কনকর্ড টাওয়ারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়।

প্রতিষ্ঠানের পার্ক করা দুটি গাড়ির অদূরে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়।

বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন নাশকতা সৃষ্টির চেষ্টা করে । এ সময় আমরা সাত-আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছি।” 

তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বাড়ানো হয়েছে।