২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হামলায় ২ পুলিশ আহত

অবরোধকারীদের হামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার দুপুরে সদর উপজেলার পালশা এলাকায় গোমস্তাপুর উপজেলা প্রশাসনের একটি গাড়িতে এ হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।

আহতরা হলেন গোমস্তাপুর থানার এসআই আনোয়ার হোসেন ও কনস্টেবল কাইয়ুম। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, বৃহস্পতিবার অনুষ্ঠেয় রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরীক্ষার প্রশ্নপত্র আনতে ওই গাড়িতে কলেজের অধ্যক্ষ ও পুলিশ সদস্যরা সদরে যাচ্ছিলেন।

দুপুর দেড়টার দিকে পালশা এলাকায় অবরোধকারীরা গাড়িটি লক্ষ্য করে ইট ছোড়ে।

এতে এ দুই কনস্টেবল আহত হওয়া ছাড়াও গাড়ির সামনের কাচ ভেঙে যায়।