২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী মুর্তজা বশীর অসুস্থ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চিত্রশিল্পী মুর্তজা বশীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 11:40 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

শিল্পীর মেয়ে মুনিরা বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় গত শুক্রবার হাসাপাতালে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর হওয়ার পর মুর্তজা বশীরকে আইসিইউতে ভর্তি করা হয়, বর্তমানে কিছুটা সুস্থ হলেও এখনো তিনি করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

মুনীরা বলেন, “চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে, বাবার ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছে।”

মুর্তজা বশীর দীর্ঘদিন ধরে হৃদরোগেও ভুগছেন বলে জানান তিনি।

ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে গুণী এই শিল্পী ১৯৩২ সালে ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি।