২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে অবরোধকারীরা

গাজীপুরে অবরোধকারীদের কোপে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 10:05 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

শ্রীপুরেরর বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বেপারী (৪৮) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাসভবনের সামনের বরমী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার শিকার হন।

রাজ্জাকের ব্যাক্তিগত সহকারী আব্দুল মতিন জানান, ২০/২৫ জন অবরোধকারী বরমী বাসস্ট্যান্ডে বাস ভাংচুর করার সময় অতর্কিতে চেয়ারম্যানের ওপর হামলা করে। এ সময় তারা চেয়ারম্যানের ডান হাতে কোপায়।

পরে আশপাশের পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাজ্জাক আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আফজাল হোসেন জানান, বরমীতে হামলা ও গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।

“এতে বরমী ইউপি চেয়ারম্যান আহত হওয়ার খবর পেয়েছি। তবে ওই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ পাইনি।”