২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, অগ্নিসংযোগ

নতুন ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার এ বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশে সংঘর্ষে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।

এ ঘটনার পর মন্ডল গ্রুপের মনটেক্স এবং পার্শ্ববর্তী মাল্টিফ্যাবস কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে মনটেক্স পোশাক কারখানায় নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি তুলে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে তারা পাশের মাল্টিফ্যাবস কারখানার শ্রমিকদের নেমে আসতে বলে। এ সময় তারা ওই কারখানার বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর করে এবং একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ এসে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।